শিরোনাম
গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রায় অংশ নেন সংগঠনটির কয়েকশ নেতাকর্মী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ রেলস্টেশন-সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সানোয়ার আহম্মেদের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হাসান রাজিব, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য হারুনার রশিদ, দেবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রোকন দেওয়ান, ছোট ভাকলা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব কবির বকুল, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সবুর শেখ ও শামিম মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg