স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার বিচিত্রা এলাকার আব্দুস সাত্তারের ছেলে রশিদ খান, উদয়পুর গ্রামের মৃত খালেক শিকদারের ছেলে আক্তার শিকদার (৪১), মহারাজপুর গ্রামের ফিরোজ শেখের ছেলে সায়েদ শেখ এবং ছোট নূরপুর গ্রামের কুদরত আলী মণ্ডলের ছেলে সাইদ মণ্ডল ওরফে মানিক মণ্ডল (৩৬)। মানিক মণ্ডলের বর্তমান ঠিকানা রূপপুর বিলডাঙ্গা।
এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন চর খানখানাপুর গ্রামের আলাউদ্দিন ওরফে সাত্তার প্রামাণিকের ছেলে সলেমান ফকির, খানখানাপুর গ্রামের মোছা. আমেনা ফকির, চর খানখানাপুর গ্রামের কাকলী এবং আলীপুর গ্রামের হালিম মুন্সির স্ত্রী খুশি বেগম ওরফে ইয়াসমিন।
রাজবাড়ী সদর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আটজনকে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।