শিরোনাম
কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান

কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা শিশু সংসদের কালুখালী উপজেলা শাখার উদ্যোগে কালুখালী রেলওয়ে স্টেশনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে কালুখালী প্রেসক্লাবে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিশু সংসদের কালুখালী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. এনামুল মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন কালুখালী সরকারি কলেজ শাখার সভাপতি মান্নান শেখ, বোয়ালিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মোল্লাসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এ ছাড়া কালুখালী প্রেসক্লাবের সহসভাপতি বাবু মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পথশিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg