স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ি গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫৫), মোশবাড়ী হরিপুর কোর্টপাড়া এলাকার মুক্তার মোল্লার স্ত্রী ঝর্না আজার, গোপালপুর গ্রামের মো. কাশেম মোল্লার ছেলে মো. লাল চাঁদ মোল্লা (৪১), চর শ্যামনগর গ্রামের মো. হাসেম মোল্লার ছেলে মো. মোয়াজ্জেম হোসাইন, চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের আমজাদ কাজীর ছেলে সোহান কাজী (২০), শ্রীপুর গ্রামের সেকেন সরদারের ছেলে মো. হুমায়ুন কবির (৪৭), একই গ্রামের মৃত আব্দুর রব মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৪৭) এবং কৃষ্ণপুর গ্রামের আনছের খানের ছেলে মো. হাবিবুর রহমান খান।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় তাঁদের আদালতে পাঠানো হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার আটজনের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।