শিরোনাম
গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম ফ্যামিলি ও কৃষক কার্ডে মানুষের স্বস্তি ফেরানোর উদ্যোগ: ড. তিতুমীর রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম

গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান

স্টাফ রিপোর্টার / ২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. নুর আমিন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

নিখোঁজ নুর আমিন গোয়ালন্দ উপজেলার শাহাদাত মেম্বার পাড়ার বাসিন্দা রেজাউল ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নুর আমিন চার সহপাঠীর সঙ্গে দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাত্তার মেম্বার পাড়া এলাকায় ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী পদ্মা নদীতে গোসল করতে নামে।

একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে গভীরে তলিয়ে যায়। এ সময় তার ফুফাতো ভাই ও সহপাঠী সাব্বির (৭) নুর আমিনের হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করে। তবে তাকে উদ্ধার করতে না পেরে সাব্বির তীরে উঠে স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএর ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধারের অভিযান চলছিল।

এদিকে, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg