শিরোনাম
রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম ফ্যামিলি ও কৃষক কার্ডে মানুষের স্বস্তি ফেরানোর উদ্যোগ: ড. তিতুমীর রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গোয়ালন্দে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গোয়ালন্দ পৌরসভার ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থসহায়তা দিলেন মেয়র প্রার্থী নিজাম উদ্দিন শেখ রাজবাড়ীতে মাদক মামলার ৭০ বছর বয়সী হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি, নিরাপত্তা জোরদারের নির্দেশ দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ জন আটক, ৩ মাস করে কারাদণ্ড দৌলতদিয়ায় অবৈধ চিকিৎসার বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড ও অর্থদণ্ড

ফ্যামিলি ও কৃষক কার্ডে মানুষের স্বস্তি ফেরানোর উদ্যোগ: ড. তিতুমীর

স্টাফ রিপোর্টার / ৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বক্তব্যের নামে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, সরকার সুনির্দিষ্ট সংস্কার কর্মসূচি প্রণয়ন করে জনরায়ের ভিত্তিতে তা বাস্তবায়ন করছে। ফলে এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্য সংকটের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে ৮০ লাখ থেকে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন। মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে মানুষকে সঞ্চয় ভাঙতে হচ্ছে, এমনকি ঋণও নিতে হচ্ছে।

তিনি আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে বেকারত্ব, বিশেষ করে যুব বেকারত্ব, বেড়েছে। এর ওপর মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা বলেন, এমন পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করছে। কিন্তু এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিকৃত করে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। আইএমএফের দেওয়া তথ্যের ক্ষেত্রে একটি মৌলিক বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। সেটি হলো, প্রয়োজনীয় সংস্কার না হলে প্রবৃদ্ধি আরও কম হতো।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে সরকারের সংস্কার কর্মসূচিগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর মধ্যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম লক্ষ্য। একই সঙ্গে রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পতিত সরকারের সময়ে রাজস্ব আয় তলানিতে নেমে গিয়েছিল। তাই করের হার না বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মূল্যস্ফীতির প্রভাব থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার বিষয়ে ড. তিতুমীর বলেন, মানুষ যাতে দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা তথ্য কর্মকর্তা রেখা সুলতানাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg