শিরোনাম
রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড, জাল ও মাছ জব্দ খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের শ্যামল সরকারের ছেলে সুজন সরকার ওরফে সন্ধীপ, খানখানাপুর গ্রামের খোরশেদ সেখের ছেলে মো. রাসেল সেখ, বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডের ঢালির বাড়ির উত্তর পাশের বাসিন্দা রমজান খাঁর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৮), লক্ষ্মীকোল গ্রামের বাবু মিস্ত্রীর ছেলে সোহেল (২৯), বসন্তপুর ইউনিয়নের কুলারহাট উদয়পুর এলাকার লেংড়ার দোকানসংলগ্ন এলাকার মনির হোসেন পাটোয়ারীর ছেলে মো. হাবিব পাটোয়ারী (২৬), উদয়পুর গ্রামের আবুল শেখ ও আলেয়া বেগমের ছেলে মো. আলম শেখ (৩০), কাজীবাধা গ্রামের নৈমদ্দিন মণ্ডলের ছেলে মো. জব্বার মণ্ডল এবং ভবানীপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জিয়া হায়দার। তাঁদের সবার বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়।

রাজবাড়ী সদর থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা, সাহাবুদ্দিন ও অমিত কুমার বাকচী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল হাশেম, জিয়াউর রহমান, প্রশান্ত সিংহ রায় ও হাবিবুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার আটজনের মধ্যে দুজন সিআর সাজা ওয়ারেন্টভুক্ত, চারজন জিআর ওয়ারেন্টভুক্ত এবং বাকি দুজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg