স্টাফ রিপোর্টার, রাজবাড়ীতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার কোলা গ্রামের মৃত ইমান আলী মন্ডলের ছেলে মো. আয়ুব আলী মন্ডল, কল্যাণপুর গ্রামের আরেক ব্যাপারীর ছেলে আলী ব্যাপারী, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের খোরশেদ আলম মিয়ার ছেলে দেলোয়ার মিয়া, ঘিমোড়া গ্রামের ননি মোল্লার ছেলে খোরশেদ আলম (৩৬) এবং চর লক্ষ্মীপুর গ্রামের ছামাদ মুন্সির ছেলে দেলোয়ার হোসেন।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. আয়ুব আলী মন্ডল সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি চারজন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার পাঁচজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।