শিরোনাম
পাংশায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোন্তাজ গ্রেপ্তার রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় ভ্যান জব্দ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা কালুখালী ইউএনও কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা বদলি দৌলতদিয়ায় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ, পরিদর্শনে ইউএনও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত, নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ছেলে গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

পাংশায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোন্তাজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় মোন্তাজ উদ্দিন মোল্লা (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পাংশা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোন্তাজ উদ্দিন মোল্লা পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মৃত চাঁদ আলী মোল্লা ছেলে তিনি মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মোন্তাজ উদ্দিন মোল্লা পাংশা থানার মামলা নম্বর-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫ এবং জিআর নম্বর-১৯৬/২৫-এর আসামি। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, নাশকতার মামলায় মোন্তাজ উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg