শিরোনাম
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় ভ্যান জব্দ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা কালুখালী ইউএনও কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা বদলি দৌলতদিয়ায় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ, পরিদর্শনে ইউএনও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত, নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ছেলে গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত, নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি

স্টাফ রিপোর্টার / ২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের চাপ সামলাতে গিয়ে বাড়তি শক্তি প্রয়োগ করতে হচ্ছে ফেরিগুলোকে। এরই মধ্যে স্রোতের মধ্যে একটি রো-রো ফেরির সুকানের (পাখা) হাইড্রোলিক পাইপ ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক কিলোমিটার ভেসে যায় ফেরিটি। পরে উদ্ধারকারী জাহাজ ও অপর একটি ফেরির সহায়তায় সেটিকে নিরাপদে ঘাটে ফিরিয়ে আনা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের কাছাকাছি পৌঁছালে তীব্র স্রোতের মধ্যে ফেরিটির সুকানের হাইড্রোলিক পাইপ সজোরে ফেটে যায়। এতে ফেরিটির নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়।

একপর্যায়ে স্রোতের টানে ফেরিটি কয়েক কিলোমিটার ভেসে যায়। এ সময় ফেরিতে থাকা যাত্রী, বাস ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেরিটি মাঝ নদীতে জরুরি ভিত্তিতে নোঙর করা হয়।

পরে উদ্ধারকারী জাহাজ আইটি-৯৬ এবং রো-রো ফেরি খানজাহান আলী যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিকল ফেরিটিকে নিরাপদে পাটুরিয়া ঘাটে নেওয়া সম্ভব হয়।

ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ইনচার্জ মাস্টার রোমান সরকার রতন জানান, ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি ট্রাক ও তিনটি প্রাইভেটকারসহ বিপুলসংখ্যক যাত্রী ছিলেন।

যান্ত্রিক ত্রুটির পর ফেরিটি স্রোতের টানে ভেসে যেতে শুরু করলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে পদ্মা-যমুনা নদীর এ অঞ্চলে প্রবল স্রোত রয়েছে। এ কারণে স্বাভাবিকভাবে ফেরি পরিচালনা কঠিন হয়ে পড়েছে। দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটটি উজানের দিকে হওয়ায় সেখানে পৌঁছাতে ফেরিগুলোকে তীব্র স্রোতের বিপরীতে চলতে হচ্ছে।

তিনি আরও বলেন, স্রোতের কারণে ফেরিগুলোকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এতে সুকান, ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশের ওপর বাড়তি চাপ পড়ছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি ঘাটের কাছাকাছি পৌঁছানোর পর সুকানের হাইড্রোলিক পাইপ ফেটে যায়। পরে টাগ জাহাজ ও খানজাহান আলী ফেরির সহায়তায় সেটিকে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে নেওয়া হয়।

তিনি জানান, ফেরিটি পাটুরিয়ায় পৌঁছানোর পর প্রকৌশল বিভাগের কর্মীরা মেরামতের কাজ শুরু করেছেন। ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনগুলোকে অন্য একটি ফেরিতে স্থানান্তর করে দৌলতদিয়া ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে, ফেরিতে থাকা রাবেয়া পরিবহনের সুপারভাইজার মোহাম্মদ রিয়াজ বলেন, দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর তীব্র স্রোতের টানে ফেরিটি কয়েক কিলোমিটার ভেসে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই সবাই নিরাপদে ঘাটে পৌঁছাতে সক্ষম হন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg