শিরোনাম
গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শওকত মোল্লা পুনর্বহাল রাজবাড়ীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে ৫ সিদ্ধান্ত, বন্ধ থাকবে দিনের বেলা প্রাইভেট-কোচিং রাজবাড়ীতে একদিনে দুই নারীর মরদেহ উদ্ধার, একজনের পরিচয় অজ্ঞাত রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর: ঢাকা রেঞ্জ পুলিশের তদন্ত শুরু গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদ দেওয়ানের বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর, মামলায় গ্রেপ্তার ৩

পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে আগুন, পুড়ল ৫ দোকান

স্টাফ রিপোর্টার / ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা বাজারে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাংশা শহরের বাড়েক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির পালার ওপর আগুন দিয়ে বল্লার বাসা পোড়ানোর সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাজারে। এতে পরপর পাঁচটি দোকানে আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পাংশা বণিক সমিতির সভাপতি বলেন, বাজারের পাশের একটি বসতবাড়িতে লাগা আগুন থেকেই তার দুটি দোকানসহ আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে বসতবাড়ি ও আশপাশে আগুন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল। জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন না। দোকানে মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দাওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg