শিরোনাম
রাজবাড়ীসহ তিন জেলার দায়িত্ব পাওয়ায় হুইপ অপুকে আব্দুস সালাম মিয়ার অভিনন্দন রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে গৃহবধূর ব্যাগ ছিনতাই, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ রাজবাড়ীতে ১০৫ একর জমিতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জের উন্নয়ন-আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব পেলেন হুইপ অপু পাংশায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, কিশোরীর মৃত্যু রাজবাড়ী জেলা পুলিশে পাংশা সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমানের যোগদান দলীয় নেতার কথায় সরকারি কর্মকর্তাদের বদলি-পদায়ন, সুশাসনের জন্য ক্ষতিকর গোয়ালন্দে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অতিরিক্ত টেস্টের অভিযোগ, বিপাকে নিম্নআয়ের রোগীরা রাজবাড়ীতে জামিন ও জজ আলীর মাগফেরাত কামনায় দোয়া, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সভা বালিয়াকান্দিতে কল্পনা রানীর পরিবারের পাশে এমপি হারুন অর রশিদ

ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জের উন্নয়ন-আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব পেলেন হুইপ অপু

স্টাফ রিপোর্টার / ৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মিয়া নূরুউদ্দিন আহমেদ অপু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কার্যক্রমে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মিয়া নূরুউদ্দিন আহমেদ অপুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম মিয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁর কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হয়। সরকারের উন্নয়ন, সুশাসন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে আরও কার্যকর সমন্বয় করা হবে।

নতুন দায়িত্বের ফলে ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg