শিরোনাম
মানিকগঞ্জের হরিরামপুরের ইউএনও হলেন সাথী দাস গোয়ালন্দে নির্ধারিত কর্মঘণ্টায় অফিসে নেই তথ্যসেবা কর্মকর্তা, ফাঁকা কক্ষে চলছিল ফ্যান কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা অন্তু সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, পৌর জামায়াতের আমির মাওলানা মো. জালাল উদ্দিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারসহ কমিটির সদস্যরা।

সভায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ যথাযথভাবে বাস্তবায়ন, জনসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকি জোরদারের বিষয়েও আলোচনা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg