শিরোনাম
গোয়ালন্দে অর্থের বিনিময়ে কৃষক দলের কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন

জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ

স্টাফ রিপোর্টার / ৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবা এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন যৌথভাবে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় রাজবাড়ী জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ। বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের শহীদদের দেশের জন্য আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, শহীদদের এই ত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। শহীদ ও আহত পরিবারের পাশে থাকার পাশাপাশি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং শহীদদের আত্মত্যাগের মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg