শিরোনাম
গোয়ালন্দে অর্থের বিনিময়ে কৃষক দলের কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন

রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ

স্টাফ রিপোর্টার / ২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি কৃষি ব্লকে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ কার্যক্রমে সম্পূর্ণ অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি কৃষি ব্লকে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

কৃষি বিভাগের তথ্যমতে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিজ নিজ বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তাই নির্ধারিত সময়ে কৃষকদের বাড়িতে উপস্থিত থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।

তথ্য সংগ্রহের জন্য কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর মূল কপি, একজন মনোনীত নমিনি এবং নমিনির মূল এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে। পাশাপাশি কৃষি সংক্রান্ত সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের একটি সমন্বিত ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি, প্রণোদনা এবং অন্যান্য কৃষি সেবা দ্রুত ও সহজভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg