শিরোনাম
গোয়ালন্দে অর্থের বিনিময়ে কৃষক দলের কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন

রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলা পর্যায়ে ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় এ কেন্দ্র প্রতিষ্ঠিত হলে স্থানীয় তরুণ-তরুণীরা নিজ এলাকাতেই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৫ম প্রজেক্ট স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাংশায় টিটিসি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন।

প্রতিটি টিটিসিতে ৬টি ট্রেডে প্রশিক্ষণের পাশাপাশি হাউসকিপিং, টেইলর-মেইড ও প্রি-ডিপার্চার প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। কেন্দ্রটি স্থাপনের জন্য উপজেলা পরিষদের নিকটবর্তী এলাকায় ন্যূনতম ১ দশমিক ৫০ একর জমি নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দ্রুত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, পাংশায় টিটিসি স্থাপিত হলে উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg