শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে করিমন দুর্ঘটনা: কালুখালীতে কৃষকের মৃত্যু, আহত ১

স্টাফ রিপোর্টার / ৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত করিমন গাড়ি দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন কৃষক গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন মনা (৬০) পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত নির্জান মণ্ডলের ছেলে। গুরুতর আহত মো. জিল্লু শেখ (৫০) একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ এলাকায় উৎপাদিত পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত করিমন গাড়িতে করে সোনাপুর বাজারের দিকে রওনা দেন ইব্রাহিম হোসেন মনা ও জিল্লু শেখ। সকাল ৮টার দিকে শিয়ালমারী মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ করিমন গাড়িটির ডান পাশের চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দুই কৃষক গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ইব্রাহিম হোসেন মনা মারা যান। অপর আহত জিল্লু শেখের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg