শিরোনাম
কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলার নবাগত ইউএনও’র সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পুরিয়া কথিত হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন গোল মাদন শেখ (৪০)।  পাবনা জেলার আমিনপুর থানার বাচামারা ইউনিয়নের চর কল্যাণপুর গ্রামের মৃত মানিক শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালনকালে গোল মাদন শেখকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ৪৮ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪ দশমিক ৮ গ্রাম।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg