শিরোনাম
রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আমি বিয়ারের ব্যবসার সঙ্গে জড়িত, তবে অন্য কোনো মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ত নই, দাবি সুমনের গোয়ালন্দে গাইড-গ্রামার বাণিজ্যের অভিযোগ, শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন গোয়ালন্দে হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু, রাজবাড়ীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় জেলা পরিষদের বিশেষ উদ্যোগ আহলাদিপুর হাইওয়ে থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মাকসুদুর রহমান মুরাদ রাজবাড়ীতে লোডশেডিংয়ের ভয়াবহ রূপ, গরমে অতিষ্ঠ পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩ ঝিমিয়ে পড়েছে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক উন্নয়ন কাজ, বাড়ছে জনদুর্ভোগ দৌলতদিয়ায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ১০ জনের কারাদণ্ড, যন্ত্রপাতি জব্দ

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলার বেথুলিয়া ডাঙ্গিপাড়া এলাকায় জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ বাগমারা গ্রামের মোঃ মুসা মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৮) এবং বেথুলিয়া ডাঙ্গিপাড়া গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ মজিবুর রহমান (৩৩)।

অভিযানকালে বেথুলিয়া ডাঙ্গিপাড়া গ্রামের একটি মুরগির খামার ঘেরাও করে সেখানে অবস্থানরত দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg