শিরোনাম
দৌলতদিয়ায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ১০ জনের কারাদণ্ড, যন্ত্রপাতি জব্দ রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকসেবীদের অভয়ারণ্য খোলাবাড়িয়ার পরিত্যক্ত ঘর, আতঙ্কে এলাকাবাসী সামাজিক শালিশে সম্মানী  সংস্কৃতি: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, বাড়ছে জনঅসন্তোষ গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৮ জনকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ‘তিন তাস’ ফাঁদ জুয়ার আড়ালে সংঘবদ্ধ ছিনতাই-ডাকাতি, আতঙ্কে যাত্রী ও চালকরা গোয়ালন্দে কফিল ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৩ জনকে জরিমানা রাজবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একাধিক মামলার আসামি হালিম দৌলতদিয়া পুরাভিটায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

রাজবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একাধিক মামলার আসামি হালিম

স্টাফ রিপোর্টার / ৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হালিম সরদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর থানাধীন সোনাকান্দর এলাকার লোকসেডগামী সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হারুন সিকদারের বন্ধ মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে হালিম সরদারকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত হালিম সরদার রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর এলাকার মৃত জলিল সরদারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে খুন, মারামারি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।

এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) শিমুল শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg