শিরোনাম
গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রমজানকে সামনে রেখে বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত, তিন ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ১০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মান ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বালিয়াকান্দি বাজার ও বহরপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে ফল, মিষ্টি ও মুদি দোকানে পণ্যের মূল্যতালিকা, মান এবং ক্রয় রসিদ যাচাই করা হয়। ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বালিয়াকান্দি সরকারি কলেজ সংলগ্ন ফলের আড়তের মালিক মো. সাহাবুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ করার দায়ে বহরপুর বাজারের সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক সাগর সাহাকে ১ হাজার টাকা এবং বালিয়াকান্দি বাজারের সোলেমান হোটেলের মালিকের পুত্র সালমান শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উভয় বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাজার স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি। কেউ অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থির করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg