শিরোনাম
কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

রাজবাড়ীর পাংশায় পুলিশকে মারধরের, ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার / ১১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ কয়েকজন বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনের দিন জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন পাংশা মডেল থানার কনস্টেবল আলী আহমেদ। অভিযোগ অনুযায়ী, দুপুর আনুমানিক আড়াইটার দিকে মো. আব্দুল মালেক নামের এক ব্যক্তি তার দায়িত্ব পালনে বাধা দেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন।

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও তার আগেই অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। পরে আহত পুলিশ সদস্য আলী আহমেদ ওই রাতেই বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মো. আব্দুল মালেককে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তিনি বলেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের ওপর হামলা ও বাধা প্রদান গুরুতর অপরাধ এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অভিযুক্ত মো. আব্দুল মালেক উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বকসিপুর গ্রামের বাসিন্দা এবং মো. লিয়াত আলী মণ্ডলের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে তার বাড়িতে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন।

এদিকে আহত পুলিশ সদস্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg