শিরোনাম
কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান

রাজবাড়ীর এক ও দুই আসনে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

স্টাফ রিপোর্টার / ১৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী–১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ৬৩.২০ শতাংশ ভোট পড়ে, মোট ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৩০৬।

বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূরুল ইসলাম পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট।

অন্যদিকে জাকের পার্টির মোহাম্মদ আলী কাঞ্চন পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট এবং জাতীয় পার্টির হাবিবুর রহমান বাচ্চু পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট। প্রয়োজনীয় এক–অষ্টমাংশ ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রাজবাড়ী–২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোট বেশি অর্জন করেন।

এনসিপির প্রার্থী জামিল হিজাজী (সাইয়েদ জামিল নামে পরিচিত) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এ আসনে মোট ভোট পড়ে ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫টি। এক অষ্টমাংশ হিসাব করলে প্রয়োজনীয় ভোট দাঁড়ায় ৪৪ হাজার ২৩৫; কিন্তু প্রতিদ্বন্দ্বী অন্য সাত প্রার্থীর কেউই এই সীমা অতিক্রম করতে পারেননি।

বিএনপির বিদ্রোহী প্রার্থী কলস প্রতীকের নাসিরুল হক সাবু তৃতীয় অবস্থানে থেকে ৩৬ হাজার ৩৩৮ ভোট পান, যা প্রয়োজনীয় ভোটের চেয়ে কম হওয়ায় তার জামানতও বাজেয়াপ্ত হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন জানান, কোনো প্রার্থী যদি মোট প্রাপ্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পান, তাহলে নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া জামানতের অর্থ ফেরত দেওয়া হয় না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg