শিরোনাম
গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নির্বাচনের আগে নাশকতার সরঞ্জাম জব্দ, বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার / ৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ  রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা এড়াতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ লাঠি ও ইট-পাটকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নারুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে লাঠি ও ইট-পাটকেলসহ হিলাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার নারুয়া বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ৫৪টি লাঠি ও পাঁচ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়।

অভিযানে বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রুবাইয়াতসহ সেনাবাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা  করেন।
নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg