শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

0Shares

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ইসলামী সমাজে এক আলোচিত ব্যক্তিত্ব মুফতি রুহুল আমিন মাহমুদী। তাফসীর, লেখালেখি, ইসলামী ধর্ম নিয়ে গবেষণাসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন আলোচিত এই ইসলামী চিন্তাবিদ।

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা গ্রামে জন্ম নেয়া মুফতি রুহুল আমিন মাহমুদী আরবি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করে ইসলামী শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করেছেন।

কর্মজীবনে মুফতি রুহুল আমিন মাহমুদী বাংলাদেশের জাতীয় মুফাসসির পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ দাঈ ইলাল্লাহ ফাউন্ডেশনের সভাপতি হিসাবে কর্মরত রয়েছেন। অসাধারণ বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতা এবং প্রবল ইচ্ছাশক্তির ফলে একটি গ্রন্থের লেখক হিসাবে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।

তার লেখা উল্লেখযোগ্য বই “সুন্নাতেই নাজাত” তরুণ প্রজন্মকে ইসলাম ধর্ম চর্চা ও জ্ঞান অর্জনের সহায়ক হিসেবে বিবেচনা করেন দেশের সচেতন নাগরিকেরা।
অসাধারণ পান্ডিত্যের অধিকারী এই তরুণ ইসলামী গবেষক ইসলামী শিক্ষার বিস্তার ও প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মুফতি রুহুল আমিন মাহমুদীর সফল উদ্যোগ এবং নেতৃত্বে বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় উন্নতির ক্ষেত্রে ইসলামী জ্ঞান ও সংস্কৃতির প্রচার-প্রসারে এক নতুন সূর্যোদয় দেখা যাচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg