শিরোনাম
কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান

রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও হুইল চেয়ার বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

0Shares

রাজবাড়ী প্রতিনিধি।

“মানব সেবায় অঙ্গীকারাবদ্ধ আমরা” এই শ্লোগানে গত পহেলা জুলাই থেকে পথচলা শুরু করে তৃতীয়বারের মতো খাদ্য সহায়তা ও হুইল চেয়ার বিতরণ করেছে অরাজনৈতিক মানবিক সংগঠন এক কাপ চা।

সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মহান ব্রত নিয়ে এই সংগঠনটি কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় একজন অসহায় শারীরিক প্রতিবন্ধীরকে একটি হুইল চেয়ার এবং ৮টি অসচ্ছল অসহায় পরিবারের এক মাসের খাদ্য সামগ্রী চাল ডাল তেল লবণ হলুদ প্রদান করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন এক কাপ চা সংগঠনের সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, সদস্য ডাঃ ফজলে রাব্বী, সদস্য ডাঃ মোঃ এনামুল হক, সদস্য পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সমাজসেবক সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা প্রেসক্লাবের সভাপতি সদস্য এস এম রাসেল কবিরসহ এক কাপ চা পরিবারের অন্যান্য সদস্য।

উল্লেখ্য, সংগঠনের সদস্যদের প্রতিদিনের এক কাপ চা এর সমমূল্যের টাকা ফাউন্ডে জমা করে। সে জমাকৃত টাকা থেকে এই সহযোগিতা প্রদান করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg