শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ

শ্যালকের করা গুলিতে ভগ্নিপতি খুন, শ্যালক ও স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার / ৩০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

0Shares

রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামে শশুর বাড়ীতে শ্যালকের করা গুলিতে নিহত হয়েছেন ভগ্নিপতি গোপাল বিশ্বাস। স্ত্রী ও শ্যালকে আটক করেছে পাংশা থানা পুলিশ।

আটককৃত বিজন সরকার (২৪) ও তার বোন চায়না সরকার (৩৫) তারা উভয়ই ইউনিয়নের নাওড়াবন গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে মেয়ে।

৮ মে রবিবার রাজবাড়ী ২ আমলি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ভগ্নিপতি গোপাল বিশ্বাসকে হত্যার কথা স্বীকার করেছেন শ্যালক বিজন সরকার বলে জানিয়েছেন পাংশা থানা পুলিশ।

নিহত কৃষক গোপাল বিশ্বাস ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের বাদল বিশ্বাসের ছেলে।

পাংশা থানা পুলিশ সুত্রে আরো জানা গেছে ইউনিয়নের হাটবন গ্রামে শশুর বাড়িতে গত বৃহস্পতিবার গোপাল বিশ্বাসকে গুলি করে তার শ্যালক। পরে তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত গোপাল বিশ্বাসের ভাই পরিমল বিশ্বাস নিজে বাদি হয়ে শনিবার রাত সাড়ে আটটার দিকে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঐ রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে গোপালের স্ত্রী চায়না সরকার ও শ্যালক বিজন সরকারকে আটক করা হয়।

এবিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন গোপাল বিশ্বাস হত্যা আসামি বিজন সরকার ও রাজবাড়ী ২ আমলি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তারকৃত আসামি বিজন সরকার ও নিহত গোপালের স্ত্রী চায়না সরকারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg