শিরোনাম
কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

হরিরামপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক শিশু মেলা

স্টাফ রিপোর্টার / ২৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ মে ২০২২

মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) এর আওতায় শিশু মেলার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে হরিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মুহাম্মদ শিপলু জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ সানোয়ারুল হক।

এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক ( মহিলা ও সমন্বয়) শিউলী দাস, পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) এর মানিকগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ জামাল হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক এ মেলায় উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg