শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং ব’য়কট করল সাংবাদিকরা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

0Shares

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেপ্তারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেছেন সাংবাদিকরা।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক শামীম আহমেদ মঙ্গলবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তার আগে সকালে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত বেলা ১১টার সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি কার্যনির্বাহী কমিটির আজকের জরুরি সভা থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছে বিএসআরএফ।’

এর আগে সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং করা কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

আরও পড়ুন… সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মন্ত্রণালয়ের যেসব অ’ভিযোগ
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা ব্রিফিং কক্ষে প্রবেশ করলেও ঘোষণা দিয়ে মন্ত্রীর ব্রিফিং বয়কট করে বেরিয়ে যান। তারপর আর সংবাদ সম্মেলন হয়নি।
সূত্রঃআরটিভি নিউজ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg