শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জে সনাতন ধর্মালম্বীদের বাড়িতে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জে সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান
শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক
আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে
মানিকগঞ্জ জেলা যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,জেলা যুবলীগের সদস্য সৌমিত সরকার মনা, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবলীগের সদস্য ফিরোজ আহম্মেদ, মনিরুল ইসলাম খান মনি, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিল শহরের শহিদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg