শিরোনাম
রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের

সুদিপ্ত গুহকে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্যপদ স্থগিত

স্টাফ রিপোর্টার / ৪৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

0Shares

নথি গায়েবের অভিযোগে রাজবাড়ীতে সুদীপ্ত গুহ (আশীষ) নামে এক আইনজীবীর সদস্য পদ স্থগিত করেছে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন।

আজ বুধবার (৪ নভেম্বর) রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি শফিকুল আজম মামুন।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনিছুর রহমান রাজবাড়ী টেলিগ্রাফকে জানান, বিচারাধীন একটি মামলার নথি গায়েবের অভিযোগে সুদীপ্ত গুহ আশীষের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, রাজবাড়ীর আদালত থেকে নথি গায়েবের অভিযোগে জেলা বারের আইনজীবী সুদীপ্ত গুহ আশীষসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুল ওদুদ বাদী হয়ে গত শুক্রবার বিকেলে এ মামলা করেন। অপর দুই আসামি হলেন- মুহুরি লক্ষ্মণ চন্দ্র ও মাসুদ রহমান। আইনজীবী সুদীপ্ত গুহ আশীষের বাড়ি শহরের সজ্জনকান্দা এলাকায়।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর রাজবাড়ী বারের আইনজীবী সুদীপ্ত গুহ আশীষ অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন মাদক মামলার নথি দেখতে চান। মানবিক কারণে তিনি নথিটি আইনজীবী আশীষকে দিয়ে সেরেস্তায় বসে দেখে তা ফেরত দিতে বলেন। আশীষ নথি ফেরত না দিয়ে চলে যান। বিষয়টি বুঝতে পেরে আদালতের পিওন লিটনকে আশীষের কাছ থেকে নথি আনতে পাঠান। লিটন আশীষের কাছে নথি ফেরত চান। আশীষ লিটনকে ভয় দেখিয়ে নথি নিয়ে চলে যান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg