শিরোনাম
রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড, জাল ও মাছ জব্দ খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় গোয়ালন্দে সশস্ত্র আনসার বাহিনীর টহল ও পরিদর্শন অব্যাহত

স্টাফ রিপোর্টার / ৬৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

0Shares

সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাতেও সশস্ত্র আনসার বাহিনীর টহল ও পরিদর্শন অব্যাহত রয়েছে।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় রাজবাড়ী জেলার ০৫ টি উপজেলায় মোট ৪১২ টি পূজামণ্ডপের জন্য ৪২ টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও ১৪ টি কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ৫৬০ জন সশস্ত্র আনসার নিয়োজিত রয়েছেন। তারা ২২ অক্টোবর হতে ২৬ অক্টোবর পর্যন্ত মোট ০৫ দিন পূজামণ্ডপের আইন-শৃংখলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে।

গোয়ালন্দে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এই বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান রাজবাড়ী টেলিগ্রাফ কে জানান, এই বছর কোভিট-১৯ সংক্রমণের কারনে শারদীয় দূর্গাপূজায় অনেকটাই শিথিল করা হয়েছে তাই পূজার নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ও ভিডিপির সদস্যরা সার্বক্ষণিক দিনরাত দুই শিফটে দায়িত্বপালন করবেন।
তিনি আরো জানান, প্রতি শিফটে ০৬ জন সশস্ত্র আনসার গোয়ালন্দের মোট ২১ টি পূজামণ্ডপের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে এবং প্রতি স্ট্রাইকিং তিনটি টিমের জন্য একটি করে কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে যাতে যেকোন কঠিন পরিস্থিতিতে দ্রুত মোকাবেলা করা যায় এবং কোন দূস্কৃতকারী যাতে কোন অপকর্ম না করতে পারে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg