শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

সাবেক ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

0Shares

মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান মিমের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে দলীয় ফোরাম ও সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, বুধবার (০৫ মে) দুপুরের দিকে জাহান আসিফ নামের একটি ফেসবুক আইডি থেকে নাজমুল হাসান মিমের ইয়াবা সেবনের ছবি পোস্ট করে লেখা হয়, ‘শিবালয় উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস সাহেবের সুযোগ্য পুত্র শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান মিম এর অসাধারণ একটি মুহুর্ত’। ছবিটি ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সহ সভাপতি নাজমুল হাসান মিম শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি শিবালয় উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সহ সভাপতি।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নাজমুল হাসান মিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এসবের সাথে জড়িত নই। ফেসবুকে ইয়াবা সেবনের ছবিটি আমার নয়। কেউ শত্রুতামূলক আমার সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে ছবি এডিট করে ফেসবুকে গুজব ছড়াচ্ছে।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বলেন, ছাত্রলীগে কোন মাদক সেবনকারীদের জায়গা নাই। মিম ছাত্রলীগের শিবালয় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি। সে কখনো ছাত্রলীগের আদর্শে ছাত্রলীগ করেনি, সে যতদিন উপজেলা ছাত্রলীগের সাথে জড়িত ছিল ততদিন ভাই লীগ হিসেবে রাজনীতি করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg