শিরোনাম
জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা ইউএনও গোয়ালন্দের সাথী দাস রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা

শিশু শ্রমে নির্মাণ হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টঃ

২৩ আগস্ট
সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে শিশু শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ করানো হচ্ছে। স্বল্প মজুরিতে এসব শিশু শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের শ্রমিক সরবরাহকারী ঠিকাদার।
জানা যায়, মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মাণাধীন সরকারি ঘরে চুক্তিভিত্তিক মাটি ভরাটের কাজ করছে স্থানীয় কয়েকজন শিশু। অধিক মুনাফার আশায় ১১ থেকে ১২ বছরের এসব শিশু শ্রমিক দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরের মাটি ভরাটের জন্য ১৩০০ টাকা চুক্তিতে কাজ করাচ্ছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার।
শিশু শ্রমিক বাদল ও সোহেল বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের মাটি ভরাটের কাজ ১৩০০ টাকা চুক্তিতে করছি। এর আগেও আমরা আরো ৫/৬ টা ঘরের মাটি ভরাটের কাজ করেছি। এখনো আমাদের আগের কাজের কিছু মজুরি বাকি আছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসুদেবপুর আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। এর মধ্যে কিছু ঘরে লোকজন বসবাস করতে শুরু করেছে। বর্তমানে ২টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রখর রোদের মধ্যে নির্মাণাধীন ঘর দুইটির মাটি ভরাট করছে কয়েকজন শিশু শ্রমিক।
শ্রমিক সরবরাহকারী ঠিকাদার সাহেব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাদলের বাবা মারা যাওয়ার কারণে তার মা কাজ করানোর জন্য আমার কাছে দিয়ে গেছে। তবে শুনেছি সেখানে বাদল ছাড়াও কয়েকজন শিশু কাজ করছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, শিশু শ্রমিক দিয়ে কাজ করানো যাবে না। যদি শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয় তাহলে শ্রমিক সরবরাকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg