শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

শরিফুলের চোখে টেস্ট যেমন মজার খেলা, তেমন কষ্টেরও

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

0Shares

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন তরুণ পেসার শরিফুল ইসলাম। কাছ থেকেই দেখেছেন টেস্ট ক্রিকেটে কতটা কষ্ট করতে হয় ক্রিকেটারদের। এবার নিজে সেটি অনুধাবন করতে পেরেছেন শরিফুল।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন শরিফুল। তবে মূল একাদশে আর খেলা হয়নি তাঁর। পরবর্তীতে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন এই বাঁহাতি বোলার। ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর এবার টেস্ট দলেও ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ঘোষিত দলে ছিলেন শরিফুল।

তবে একাদশে জায়গা না হলেও টেস্ট ক্রিকেটের মর্মটা অনেকটাই কাছ থেকে দেখে বুঝতে পেরেছেন এই বাঁহাতি পেসার। যে কারণে টেস্ট ক্রিকেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কথা জানালেন শরিফুল ইসলাম।

“এতো কাছ থেকে টেস্ট কখনো দেখিনি। আমার জন্য খুবই এক্সাইটেড ছিল বিষয়টা। টেস্ট খেলাটা আসলে মজার খেলা। প্রতি সেশনে মুভমেন্ট পরিবর্তন হয়, বার্তা পাঠানো হয়। আমার কাছে মনে হয়নি যে দলের বাইরে রয়েছি, মনে হয়েছে ম্যাচ খেলতেছি। সব সময় যাওয়া-আসা, তথ্য আদান-প্রদানের মধ্যে ছিলাম।”

শুরুতেই শরিফুলের কাছে টেস্ট ক্রিকেট মজা খেলা হলেও একটু পর অনুধাবন করলেও টেস্ট ক্রিকেটে কষ্টও রয়েছে। পাল্লেকেলেতে গরমের কারণে একটু পরপর যে পেসাররা হাঁপিয়ে উঠছেন সেটিও কাছ থেকেই দেখেছেন এই পেসার।

“আসলে টেস্ট খেলাটা একটু কঠিন। যে ওয়েদারে খেলা হচ্ছিল, একটু রোদ ছিল। পেস বোলারদের একটু পরপর পানি খাওয়ানো, তাঁদের সঙ্গে কথা বলা, তাঁদের কাছ থেকে কিছু জানা… সবমিলিয়ে মনে হচ্ছিল, টেস্ট খেলা যেমন মজার তেমন কষ্টও রয়েছে। আসলে এটা খেলারই অংশ, আমাদের হাতে নেই। এটাকে জয় করে আমাদের ভালো কিছু করতে হবে।”i
সূত্রেঃবিডি ক্রিকটাইম. কম

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg