শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

লাশবাহী গাড়িতে সাদা কাপড়ে পেঁচিয়ে ফেনসিডিল পাচার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

0Shares

লাশবাহী ফ্রিজিং গাড়িতে কাফনের কাপড়ে ফেনসিডিল মোড়ানো। দেখতে অবিকল লাশ। অবাক করা হলেও সত্যি, লাশবাহী গাড়ি থেকে ২ হাজার বোতল ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- মাহাবুবুল হাসান, হাসানুর রহমান সবুজ, মো. সোহেল মিয়া ওরফে এমিলে ও রোমন। রবিবার বিকালে রাজধানীর শাহবাগের গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে থেকে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। মাদক ছাড়াও একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

ডিবির গুলশান বিভাগের এসি মো. মাহবুবুল আলম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা লাশবাহী অ্যাম্বুলেন্সের ভিতরে সাদা কাপড়ে মোড়ানো তিনটি লাশের আদলে ফেনসিডিল বহন করছিলেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে একটি কালো রংয়ের মাইক্রোবাসে যাত্রী সেজে লাশবাহী গাড়ির পেছনে পেছনে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। পরে তল্লাশি করে দেখা যায়, লাশবাহী ফ্রিজিং করা গাড়িতে লাশের মতো করে সাদা কাপড়ে মোড়ানো বস্তার ভিতরে তারা ফেনসিডিল নিয়ে আসছে। তারা পরস্পর যোগসাজশে অভিনব কায়দায় কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে। পরে ঢাকায় এনে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

ডিবি কর্মকর্তা মাহবুবুল আলম আরও জানান, রবিবার রাতে আরেকটি অভিযানে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে এক হাজার বোতল ফেনসিডিল ও একটি পিকআপসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. শামীম হোসেন ও আলামিন সরদার। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।

সূত্র, বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg