শিরোনাম
গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক আব্দুল গফুরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার / ৫৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল (সাবেক ভিপি রা.স.ক) এর বাবা ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক আব্দুল গফুর (৬৭) রবিবার সকাল ৯ টার দিকে জেলা শহরের দক্ষিণ ভবানীপুরের নিজ বাস ভবনে বাধ্যক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্নীয় -স্বজন রেখে গেছেন।

বিকাল সাড়ে চারটায় রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়ামে তাঁর নামাজে জানাজা হয়। জেলা ক্রীড়া সংস্থা থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, মেয়র মহাম্মদ আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুর জামান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম (শফি) প্রমুখ।

রাজবাড়ী পৌরসভার ভাবানীপুর ১নং কবরস্থানে তাকে দাফন করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg