রাজবাড়ীতে নতুন করে ১২ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩২৬৮ জন। মৃত্যুবরণ করেছেন ২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৫৪ জন। হোম আইসোলেশনে আছে ১০০ জন। হাসপাতালে ভর্তি আছে ৭ জন ।
বুধবার সিভিল সার্জন তথ্য সূত্রে জানা গেছে ২১/১১/২০২০ ও ২২/১১/২০২০ তারিখে ৯৪ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ১২ টি এবং নেগেটিভ ৮২ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪৫ টি স্যাম্পলে ৩ জন পজিটিভ, পাংশা উপজেলার ১৯ টি স্যাম্পলে ৪ জন পজিটিভ, গোয়ালন্দ উপজেলার ১১ টি স্যাম্পলে ৩ জন পজিটিভ, বালিয়াকান্দি উপজেলার ১০ টি স্যাম্পলে ২ জন পজিটিভ এবং কালুখালী উপজেলার ৯ টি স্যাম্পলে কোন পজিটিভ আসে নাই।