রাজবাড়ীতে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩২৭৮ জন। মৃত্যুবরণ করেছেন ২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৩৮ জন। হোম আইসোলেশনে আছে ১১০ জন। হাসপাতালে ভর্তি আছে ৩ জন ।
শুক্রবার সিভিল সার্জন তথ্য সূত্রে জানা গেছে ২৩/১১/২০২০ ও ২৪/১১/২০২০ তারিখে ৪৯ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ১০ টি এবং নেগেটিভ ৩৯ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৩০ টি স্যাম্পলে ৩ জন পজিটিভ, পাংশা উপজেলার ১৭ টি স্যাম্পলে ৬ জন পজিটিভ এবং গোয়ালন্দ উপজেলার ২ টি স্যাম্পলে ১ জন পজিটিভ।