শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় কামাল হোসেন (৬৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন পাংশা পৌর এলাকার মৈশালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
বুধবার (০৩ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের পশু হাসপাতাল ও খাদ্য গোডাউন এর মাঝে এ দূর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।
আটককৃত চালক রিয়াজ শেখ (২৫) ফরিদপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের সোহরাব শেখের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে কামাল বাইক যোগে ট্যাম্পু ষ্ট্যান্ড এলাকা থেকে মৈশালার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছালে পপি পরিবহন (বগুড়া-ট-১১-১২-৩৮) ইটবাহী ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিয়ে নিজ চাকায় পিষ্ঠ করে ফেলে। স্থানীয়দের সহায়তায় প্রথমে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার (ওসি) তদন্ত উত্তম কুমার জানান, ঘটনার পরপরই পুলিশ সদস্য গিয়ে ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে। নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফন করার জন্য এটি এপ্লিকেশন করেছে। তবে ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg