শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার / ৪৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

0Shares

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে গণসঙ্গীত আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ সকাল ১১.০০ টায় উদীচী শিল্পীগোষ্ঠীর রাজবাড়ী জেলা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবদুল মোতালেব। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সভাপতি আজিজুল হাসান খোকা,উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকবাল হোসেন,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল সামাদ মিয়া, জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাশ,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী উপজেলা শাখার সম্পাদক ধীরেন্দ্রনাথ দাশ, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি এজজ আহমেদ, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ও উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার পাঠাগার সম্পাদক আব্দুল হালিম বাবু, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাউসার আহমেদ রিপন।

উদ্বোধন শেষে জেলা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি টি রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর জেলা কার্যালয় অফিসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg