শিরোনাম
গোয়ালন্দে ঠিকাদারের গাফিলতিতে থমকে আছে ৩ কোটি ৭৪ লাখ টাকার সড়ক রাজবাড়ীতে প্রয়াত বিএনপি নেতা এম. এ. খালেকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল লালনের মানবতাবাদী দর্শন নিয়ে বিশ্বমঞ্চে রাজবাড়ীর সূচনা শেলী রাজবাড়ীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার রাজবাড়ীসহ তিন জেলার দায়িত্ব পাওয়ায় হুইপ অপুকে আব্দুস সালাম মিয়ার অভিনন্দন রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে গৃহবধূর ব্যাগ ছিনতাই, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ রাজবাড়ীতে ১০৫ একর জমিতে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জের উন্নয়ন-আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্ব পেলেন হুইপ অপু পাংশায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, কিশোরীর মৃত্যু

রাজবাড়ীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাজবাড়ী সদর থানার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদী গ্রামের আবু বক্কর ফকিরের ছেলে মো. শিপন ফকির (৪৮) এবং ভাটি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (৩৫)

পুলিশ জানায়, বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাজ্জাদ টেলিকম দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg