শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ধর্ষন মামলার আসামি গ্রেপ্তার

Lutfor Rahman / ৪১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা এলাকা থেকে ফরিদপুর র‌্যাব-১০ এর অভিযানে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে শফিকুলকে (৩০) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (০৬ মে) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম (৩০) রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত লাল চাঁদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৮ এপ্রিল সকাল সাড়ে ১১টার সময় তরুণীকে (১৫) তার বসতবাড়ি থেকে মো. শফিকুল ইসলাম ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করে। তাকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার উত্তর সুবিদখালী গ্রামের একটি ভাড়া বাসায় নিয়ে গত ৮ এপ্রিল থেকে গত ১ মে পর্যন্ত একাধিক বার ধর্ষণ করে। পরে তরুণীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ীর সদর থানায় গত ৩মে মামলা দায়ের করা হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার পাংশা থানার পাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রাজবাড়ী সদর থাানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg