শিরোনাম
শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ গোয়ালন্দে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দের ছোটভাকলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজবাড়ীতে ডিবির অভিযানে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা ইউএনও গোয়ালন্দের সাথী দাস

রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের চেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নিঃ) সাহাবুদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মামলার এজাহারভুক্ত আসামি আয়নাল মোল্লা (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আয়নাল মোল্লা রাজবাড়ী সদর উপজেলার আড়াবাড়িয়া এলাকার আলিম মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুদ্ধি ও বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg