শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

রাজবাড়ীতে অজ্ঞাত যানবাহনের চাপায় ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি আঞ্চলিক সড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় মো. রুহান মৃধা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহান মৃধা পূর্ব তেনাপচা গ্রামের মো. আব্দুস সাত্তার মৃধার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়ির পাশে তোরাপ আলী জামে মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত যানবাহন শিশুটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুহানকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদন এবং চিকিৎসকের প্রত্যয়নপত্রের ভিত্তিতে এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হিসেবে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg