শিরোনাম
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজবাড়ীতে ডিবির অভিযানে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৪ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় রাজবাড়ী-গোয়ালন্দঘাট-কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত বন্ধ থাকা মেসার্স খাজা ট্রেডার্সের রড-সিমেন্টের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানকালে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ঢালারপাড় এলাকার মো. হালিম মোল্লার ছেলে মো. সজীব মোল্লা (২২) এবং ফরিদপুর কোতোয়ালী থানার গুহলক্ষীপুর ধোপাবাড়ী সড়ক এলাকার ছগীর শেখের ছেলে শিশির শেখ (২১)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে ৭৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg