শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার / ৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৪২ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জুন) রাজবাড়ী জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপি তহবিলের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। গোয়ালন্দ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা  সালমা বেগম

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজ উদ্যোগে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরিবার ও সমাজে ইতিবাচক অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানের একপর্যায়ে দৌলতদিয়া পূর্বপাড়ার ৪২ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পরিষদের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত নারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগী নারীরা আত্মনির্ভরশীল হয়ে নিজেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg