শিরোনাম
গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার / ৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ীতে ১৪১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।

২৮ সেপ্টেম্বর সোমবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রাম থেকে ঐ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার বিষ নূপুর গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে রেজাউল সেখ (৩০) ও বাজিতপুর গ্রামের ছাবদুল সরদারের ছেলে কামাল সরদার (৪০)।

ইয়াবা

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, সোমবার রাতে গোপন সংবাদে জানা যায় বাজিতপুর গ্রামের জনৈক রাকিবুল সরদারের মেহগনি বাগানে দুই মাদক ব্যবসায়ী মাদকসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টার দিকে ওই বাগানে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী রেজাউল সেখকে ১০৩ পিস ও কামাল সরদারকে ৩৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg