শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

যমুনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ২

Lutfor Rahman / ১৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজারসহ ২ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মোঃ এমরান মাহমুদ তুহিন।

আটককৃতরা হলেন, বরিশাল জেলার মেহেদী গন্জ থানার মাচ গাজী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. সাহাবুদ্দিন খাঁন (৫০), এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার রাজধর পুর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে মো. আরিফুল ইসলাম হেলাল (৩৫)।

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল দৌলতদিয়া নৌ ফাড়ির আওতাধীন মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কালে নৌ পুলিশ ফাঁড়ি ১ টি ড্রেজারসহ ২ জনকে আটক করে।

তাদের বিরুদ্বে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg