শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

মানিকগঞ্জে চিকিৎসকসহ ৪ জনের জেল-জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে সরকারি নিদের্শনা অমান্য করে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, রোগীদের সাথে প্রতারণা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই প্রতিষ্ঠানসহ তিন জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের ওয়ারলেস গেট এলাকায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়েরের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জেল-জরিামানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইউনানি চিকিৎসক শামীম হোসেন, সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি মো. তোফাজ্জল হোসেন ও শারমিন আক্তার এবং হেলথকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো.হাবিবুর রহমান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ মো. জুবায়ের বলেন, হালনাগাদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ১০ বেডের জায়গায় ১৮ বেড পরিচালনার অপরাধে হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো.হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অপরদিকে ডায়াগনস্টিক বন্ধ রাখার নির্দেশ অমান্য করে ডায়াগনস্টিক পরিচালনা ও মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অপরাধে সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি মো.তোফাজ্জল হোসেনকে (১০) দিন ও শারমিন আক্তারকে (০৭) দিন এবং ইউনানির চিকিৎসক হয়ে প্রেসক্রিপশনে ভুল ডিগ্রী দিয়ে প্রচারনার অপরাধে মালিক মো.শামিম হোসেনকে (১৫) দিনের কারাদণ্ড প্রদাণ করা হয়।

কারাদণ্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অর্থদণ্ড করা ব্যক্তিরা অর্থদণ্ড পরিশোধ করেছেন। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের ডা.তুষার ও মানিকগঞ্জ সদর থানা পুলিশ সহযোগীতা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg